ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় রেলওয়ের রেলবিটসহ আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২৯ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় রেলওয়ের রেলবিটসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের লোহার রেলবিটসহ ২ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। শুক্রবার পৌর শহরের মসজিদ পাড়া ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পৌর শহরের মসজিদ পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে বিজয় মিয়া ও অটোরিকশা চালক দুর্গাপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল মিয়া।  

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে একটি চক্র রেলওয়ের লোহার রেলবিট রিকশায় করে নিয়ে যাচ্ছে। এমন খবরে শুক্রবার সকালে মসজিদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের লোহার রেলবিটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

Advertisement

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি মো. আবু সুফিয়ান ভূঁইয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!