শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকারম হোসেনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় ও এসিআই ফুড এর বিক্রয় প্রতিনিধি ছিলেন। আহত মোতালেব হোসেনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় এবং তিনি প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।
জানা গেছে, সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। এ সময় তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোকারম। আহত মোতালেব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
.png)
ঘটনাস্থল থেকে গাংনী থানার এসআই আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।