ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক বাইকে যাচ্ছিলেন ৩ জন, ছিটকে পড়ে প্রাণ গেল তামিমের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ২৯ ডিসেম্বর ২০২৩
এক বাইকে যাচ্ছিলেন ৩ জন, ছিটকে পড়ে প্রাণ গেল তামিমের
ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে তামিম আহমেদ নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের জুগিবাড়ি এলাকায় রামগঞ্জ-সোনাইমুড়ি সড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বেলাল আহমেদের ছেলে। তামিম রামগঞ্জে নির্মাণশ্রমিকের কাজ করতেন। আহত রনি বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণশ্রমিক এবং মহসিন রামগঞ্জের দরবেশপুর এলাকার বাসিন্দা।

Advertisement

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, রাতে এক মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনজন। তামিম মাঝখানে বসেছিলেন। যাওয়ার সময় সড়কের পাশের গাছে ধাক্কা লেগে ছিটকে পড়ে মারা যান তামিম। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!