গ্রেফতারকৃত আবু জাফর বরিশালের কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর আমিরাবাদে বাজার করে এক দোকানদারকে ৫শ’ টাকার একটি জাল নোট দেন। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানদারকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেন। পরে তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানায় খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।