বৃহস্পতিবার দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরই গ্রামে টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটায় অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
.png)