ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গেট ব্যারিয়ার না থাকায় ট্রেন দুর্ঘটনা: পুলিশ সুপার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৫ ডিসেম্বর ২০২৩
গেট ব্যারিয়ার না থাকায় ট্রেন দুর্ঘটনা: পুলিশ সুপার
ছবি: ডেইলি বাংলাদেশ

গেট ব্যারিয়ার না থাকায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা।

তিনি বলেন, অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক চালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেভেল ক্রসিং কেন অরক্ষিত সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

এ বিষয়ে রেলওয়ে ময়মনসিংহের সহকারী প্রকৌশলী আকরাম আলী বলেন, দুর্ঘটনার কারণ জানতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।

Advertisement

এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে আপাতত ২০ টাকা করে সহযোগিতা করা হবে। বিষয়টি কি কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে সোমবার দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। দুপুর দেড়টার দিকে সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি অনেকটা সামনে এগিয়ে থেমে যায়। এতে চারজন নিহত হয়। এ ঘটনায় ময়মনসিংহ নেত্রকোণা রুটে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!