ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৫ ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

জানা যায়, নেত্রকোণার জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের ঐ রেল ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে চারজন নিহত হন। দুর্ঘটনার পর হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে নেত্রকোণা-কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিহতরা ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!