ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোমতী নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৫ ডিসেম্বর ২০২৩
গোমতী নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ছবিতে আলিফ ভূঁইয়া

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদী থেকে আলিফ ভূঁইয়া নামে এক নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়া সংলগ্ন গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত আলিফ ভূঁইয়া দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ ভূঁইয়া। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ঐদিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা দড়িকান্দি উত্তর পাড়া পাকা ঘাট সংলগ্ন গোমতী নদীতে ভাসমান অবস্থায় আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

Advertisement

তিতাস থানার ওসি কমল কান্তি দাস জানান, ঐ কিশোরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!