ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৩ ডিসেম্বর ২০২৩
সিলেটে ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিখোঁজের তিনদিন পর আমিনুল ইসলাম সিয়াম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুর ২টার দিকে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের উত্তর আজিজনগর গ্রাম সংলগ্ন হাওরের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম সিয়াম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার করাতকান্দি গ্রামের আকবর আলীর ছেলে। সিয়াম বিশ্বনাথে পরিবারের সঙ্গে থেকে রামপাশার একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, গত বুধবার রামপাশার পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন সিয়াম। ঐ রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরের দিন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা আবু বকর। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। 

Advertisement

বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড। তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!