ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৮ 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৩
হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৮ 
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে থানার পুরাতন স্টেশন রোড গণি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক বলেন, থানার উপপরিদর্শক বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!