ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিরিয়ানি কিনে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২২ ডিসেম্বর ২০২৩
বিরিয়ানি কিনে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের
নিহত তারিকুজ্জামান

দিনাজপুরের বিরামপুরে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারিকুজ্জামান নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিকুজ্জামান উপজেলার কোচগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, রাতে বিরামপুরে একটি হোটেল থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারিকুজ্জামান। ফেরার পথে একটি অটোকে সাইড দিতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পরেই পালিয়েছেন ট্রাকচালক ও হেলপার।

Advertisement

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!