বুধবার (২০ ডিসেম্বর) বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিপন কুমার বসাকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে চার বোতল বিদেশি মদ এবং ১০০ গ্ৰাম গাঁজাসহ অবিনাশ চন্দ্র নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে আসামির ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।
.png)
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ওই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ এবং তারাই আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।