ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান, প্রাণ গেল তরুণের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ১৫ ডিসেম্বর ২০২৩
বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান, প্রাণ গেল তরুণের
ফাইল ছবি

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে পূর্ব চরাইল বনডাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের রহমান লামিম (১৮) ওই এলাকার শাহীনের ছেলে। 

মৃত তরুণের বাবা শাহীন জানান, বেশ কয়েক বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছিল লামিম। বর্তমানে সে বেকার। তাই পরিবারের পক্ষ থেকে তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল। বৃহস্পতিবার রাতে এলাকার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে গিয়ে অন্যান্য ছেলেদের সঙ্গে মদপান করেছিল সে। পরে শুক্রবার সকালে বাসায় ফিরে সে অসুস্থ অনুভব করছিল এবং বমি করছিল। বলছিল তার পেট ব্যথা করছে।

Advertisement

তিনি আরো জানান, সকালে লামিম অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদপান
লিংক সফলভাবে কপি হয়েছে!