ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে লরির ধাক্কায় নিহত ২

জয়পুরহাট ও কালাই প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২০ ডিসেম্বর ২০২৩
জয়পুরহাটে লরির ধাক্কায় নিহত ২
দুর্ঘটনাকবলিত লরি

জয়পুরহাটের কালাই উপজেলায় তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুই ভ্যানযাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালাই শহরের টিঅ্যান্ডটি এলাকা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের বাসিন্দা ভ্যানচালক রফিকুল ইসলাম। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী এবং শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত ভ্যানে কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি তেলবাহী লরি পেছন থেকে ভ্যানটি ধাক্কা দেয়। এতে তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে। আর ভ্যানযাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনের মধ্যে ভ্যানচালক রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!