ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়িতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১৮ নভেম্বর ২০২৩
নানাবাড়িতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে লরির ধাক্কায় মিম নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার ধামনাগছ এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার ধামনাগছ এলাকায় নানাবাড়ি যায় মিম। শনিবার সকালে সে নানাবাড়ির সামনে মহাসড়কে পার হতে যায়। এ সময় বাংলাবান্ধাগামী একটি লরি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড়ে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

Advertisement

তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই ফরহাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!