ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বালুর স্তূপ ধসে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৯ ডিসেম্বর ২০২৩
সিরাজগঞ্জে বালুর স্তূপ ধসে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুর স্তূপ ধসে আব্দুর রহমান নামে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই শিশু।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ঐ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, দুপুর ২টার দিকে আব্দুর রহমানসহ আরো দুই শিশু বালুর স্তূপের নিচে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের ওপর বালুর স্তূপ ধসে পড়ে। পরে শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ সরে যেতে পারলেও আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে। এরপর দুই শিশুর কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সরাতে থাকে। প্রায় এক ঘণ্টা পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

Advertisement

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!