নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউপির সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন।
জানা যায়, গোপালপুর থেকে ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে তারিণীচরণ কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝাই ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
.png)
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, সন্ধায় হাটগোপালপুর থেকে দুই জন রোগী আসেন। তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।