ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুবোঝাই নছিমনের ধাক্কায় পথচারী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৩
গরুবোঝাই নছিমনের ধাক্কায় পথচারী নিহত
দুর্ঘটনাস্থল

রাজবাড়ী সদর উপজেলায় গরুবোঝাই নছিমনের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই নছিমন গোয়ালন্দের দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউজের সামনে পৌঁছালে নছিমনটি এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

Advertisement

রাজবাড়ী জেলা ট্রাফিক ইন্সপেক্টর তারক পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত নছিমনটি উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!