মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে রায়পুরা উপজেলায় মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী সবুজ উপজেলার মুছাপুর ইউনিয়নের মো. মস্তো মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ এলাকায় চালবোঝাই একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয় ফেলে। এ সময় ভৈরবগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। একই সময়ে ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। আহত হন আরো তিন যাত্রী।
.png)
ওসি মো. সাজু মিয়া আরো জানান বলেন, এ ঘটনার পর গাড়ির চালকরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠান। এছাড়া নিহত চালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।