সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত নারীকে ঢামেক হাসপালে নিয়ে আসা পথচারী জয়নাল আবেদীন জানান, দুপুরের দিকে এই বৃদ্ধ নারী টঙ্গী রেলগেট সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তখন স্থানীয়দের অনুরোধে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।