মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের গুলবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম ইফাত হাওলাদার। তিনি বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইটভর্তি ট্রলি নিয়ে বরগুনা শহরের দিকে যাচ্ছিলেন ইফাত। পথে ঢলুয়া ইউনিয়নের গুলবুনিয়া নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চালককে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইফাত হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
.png)
বরগুনা সদর থানার ওসি এমকে মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।