ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্যানের লাইন দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৩
ফ্যানের লাইন দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নুর মোহাম্মদ নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নুর মোহাম্মদ ঐ গ্রামের কুদ্দুছ আলীর ছেলে এবং কেন্দুয়া রাসেল স্মৃতি কিন্ডার গার্টেনের ৮ম শ্রেণির শিক্ষার্থী। কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে নুর মোহাম্মদকে তার বাবা ধান উড়ানের কাজে ফ্যানের লাইন দিতে বলেন। পরে সে মুখ দিয়ে বিদ্যুতের তার কামড় দিয়ে সংযোগ দিতে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!