ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে ছিলেন রেল লাইনে, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন আক্কাস 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৩
দাঁড়িয়ে ছিলেন রেল লাইনে, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন আক্কাস 
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ শ্রীনগরে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কেউটচিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস শেখ উপজেলার  পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার রেল লাইনে দাঁড়িয়ে ছিলেন পথচারী আক্কাস শেখ। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

শ্রীনগর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহফুজ রিগ্যান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা যাই। তবে তার আগেই  মরদেহ নিয়ে যায় তার পরিবার।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রেনে ধাক্কায় ওই ব্যক্তি মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!