ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল হৃদয়ের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৫ ডিসেম্বর ২০২৩
শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল হৃদয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে প্রয়োজনীয় কাজ শেষে শ্বশুরবাড়িতে দেখা করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় রাসেদুল ইসলাম হৃদয় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজারাডাঙ্গা নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হৃদয় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় প্রয়োজনীয় কাজে দেবীগঞ্জে আসেন। এর মাঝে শ্বশুরবাড়িতে অবস্থান করে সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন। এ সময় নতুন হাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্বশুরবাড়িতে কী কাজে কবে এসেছেন তা এখনো জানা যায়নি। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!