ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে বিলে মিলল নারীর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৩
নবীনগরে বিলে মিলল নারীর লাশ
বিল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিকাড়া এলাকায় বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মো. মাহবুব আলম। তিনি জানান, দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিকাড়া এলাকার বিলের পাশে এক নারীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি বিলের পানিতে চার থেকে পাঁচদিন পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত নারীর নামপরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!