এমন মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।
মৃত চুন্নু কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশা চৌরাবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন।
.png)
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন চুন্নু। মঙ্গলবার রাতে কাজে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ বমি করেন তিনি। তাৎক্ষণিক রুমের অন্যান্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত এক বছর ৯ মাস আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চুন্নু।