ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১০ ডিসেম্বর ২০২৩
নোয়াখালীতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় মিনিট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তা এলাকায় সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলাম মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে অটোরিকশায় সোনাপুর বাজারের উদ্দেশে রওনা দেন ফখরুল। পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অটোরিকশার ফখরুলসহ চার যাত্রী। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করে।  

Advertisement

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐ ব্যক্তির লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!