ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৮ ডিসেম্বর ২০২৩
মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কায় তারেক নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৭টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জানা যায়, তারেক বাড়ি থেকে মোটরসাইকেলে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে তার স্বজনদের ঢাকার বাসে উঠিয়ে দিতে যান। কাজ শেষে নওহাটা মোড় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রসুলপুর গ্রামীণ সড়কে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!