রোববার সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌরুট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সকালে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হবে এসব যানবাহন।
.png)