ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৩০ এপ্রিল ২০২৩
শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঈদকে কেন্দ্র করে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চালু করেছিল বিআইডাব্লিউটিসি। তবে যানবাহন ও প্রয়োজন না থাকায় সরিয়ে নেয়া হয়েছে দুই ফেরি। এতে আবারো বন্ধ হয়ে গেল এই ফেরি রুট।

রোববার ১১টায় ফেরি কলমিলতা সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ২৭ তারিখ অপর ফেরি কুঞ্জলতা সরিয়ে নেয়া হয়েছিল। বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের জন্য দুইটি ফেরি দিয়ে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল পারাপার করা হয়েছিল। পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়া এখন নৌরুটে এসব যানবাহন আসে না।  ঈদের পর সেতুতে মোটরসাইকেল আবারো পারাপার বন্ধ যদি হয়, এজন্য ফেরি রাখা হয়েছিল। তবে সেতুতে মোটরসাইকেল চলাচল করছে। সেক্ষেত্রে ফেরির প্রয়োজনীয়তা নেই। ফেরি কুঞ্জলতা আরিচা-কাজিরহাট রুট থেকে আনা হয়েছিল। আর ফেরি কলমিলতা আনা হয়েছিল ভোলা-লক্ষ্মীপুর নৌরুট থেকে। এখন শিমুলিয়া-মাঝিকান্দি রুটে চলাচল বন্ধ হওয়ায় আগের রুটেই ফেরি দুইটি সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement

গত ১৮ এপ্রিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে দুইটি ফেরি দিয়ে ফেরি চলাচল শুরু করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি)।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!