ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ৩০ জানুয়ারি ২০২৩
১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে, রোববার রাত ১১টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রোববার রাত ১১টা ১৫ মিনিট থেকে কুয়াশার কারণে নদীতে ফেরি চলাচলের জন্য মার্কিং বাতি দেখা বন্ধ হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে।

Advertisement

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশা বেশি হলে তখন ফেরির চালকরা নদীতে নৌ চ্যানেল দেখতে পারে না। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি বন্ধ রাখা হয়৷ প্রায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু পারের অপেক্ষায় যানবাহন রয়েছে। পর্যাপ্ত ফেরি থাকার কারণে দ্রুতই পার হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!