ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টা বন্ধ পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ২৯ জানুয়ারি ২০২৩
৫ ঘণ্টা বন্ধ পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

৫ ঘণ্টা বন্ধ পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। 

রোববার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, শনিবার রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। 

Advertisement

তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!