ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু 
ফাইল ফটো

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট রুটের ফেরি চলাচল।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, সোমবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে মঙ্গলবার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!