ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০ ঘণ্টা বন্ধ থাকবে শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১ জুন ২০২৩
৩০ ঘণ্টা বন্ধ থাকবে শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল
ফাইল ফটো

আঞ্চলিক মহাসড়কের বেইলি সেতু মেরামতের জন্য শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে শরীয়তপুরের সখিপুর থানার বালারবাজার  সড়কের অংশও বন্ধ রাখা হবে।

আগামীকাল শুক্রবার (০২ জুন) দিবাগত রাত ১২টা থেকে সড়ক ও ফেরি বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি এবং সড়ক বিভাগ।

বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার বেইলি ব্রিজ মেরামত করণে শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। বিকল্প কোনো সড়ক না থাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন চাঁদপুর বা চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে রোববার সকাল ৬টার পর থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। 

Advertisement

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট আঞ্চলিক মহাসড়ক ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বালারবাজার সেতুর ডাইভারশন সড়কের বেইলি সেতু মেরামতের জন্য শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকবে। বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সব যানবাহন চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষ অনুরোধ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!