ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলবাড়ীতে একইদিনে দু’জন খুন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৯ ডিসেম্বর ২০২৩
ফুলবাড়ীতে একইদিনে দু’জন খুন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্যকাশিপুর বাজারে ও বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মধ্য-কাশিপুর বাজারে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আবাদি জমির ওপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে সুলতানের কাছে ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এ সময় সুলতানের লোকজন রফিকুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

অন্যদিকে, বেলা ১১টার দিকে উপজেলার ধরলার চর-মেখলি এলাকার সাদ্দাম হোসেনের ভুট্টা ক্ষেতের ওপর দিয়ে ট্রলি নিয়ে যান হাসান। এতে হাসানের সঙ্গে সাদ্দামের ঝগড়া লেগে যায়। পরে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) ঘটনাস্থলে এলে তার ওপরও হামলা করেন হাসান। এ সময় সমস্ত ভান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!