ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে শিয়ালের কামড়ে আহত ১৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৮ ডিসেম্বর ২০২৩
ভৈরবে শিয়ালের কামড়ে আহত ১৪
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সোয়েব মোল্লা নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভৈরব উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকায় ১৪ জন শিয়ালের কামড়ে আহত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সোহরাব হোসেন সৌরভ।

আহতদের মধ্যে রয়েছেন- ভৈরব পৌরশহরের চন্ডিবের এলাকার কাজী আল আমিন (৪০), শুভ (২২), আলম (২০), সোয়েব মোল্লা (৫০), তমাল খাঁ (২৪), অনিক মোল্লা (২৬), পুলতাকান্দা এলাকার সোলায়মান (৩৬), ভৈরবপুর এলাকার আরমান (২৬), উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রবিন মিয়া (১৯), মধ্যেচর গ্রামের সোহেলা বেগম (৩০), রুবেল (২৮), ফরিদ মিয়া (৪৩), জামালপুর গ্রামের মোশারফ (৩৫) এবং পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার তানভীর (২৬)।  

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভৈরব পৌরশহরের চন্ডিবের, পুলতাকান্দা, ভৈরবপুর ও উপজেলার শিমুলকান্দি, মধ্যচর, জামালপুর এলাকায় শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মহাখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পৌরশহরের চন্ডিবের এলাকার বাসিন্দা ইমন মোল্লা বলেন, বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি থাকায় প্রায় সবাই ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত আমাদের এলাকায় একটি শিয়াল সাত থেকে আটজনকে কামড়ে আহত করে। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া সোয়েব মোল্লা গুরুতর আহত হলে তাকে ঢাকা মহাখালী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় মোজাম্মেল হক বলেন, রাতে আমার ঘরের সামনে আসে শিয়ালটি। এ সময় লাঠি দিয়ে শিয়ালটিকে দৌড়ানি দেওয়া হয়। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহরাব হোসেন সৌরভ জানান, উপজেলা এবং পৌরশহরের ১৪ জন শিয়ালে কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকার আইসিডিডিআরবিতে রেফার্ড করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইমুনিগ্লুভিন টিকা রোগীদের দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, শিয়ালটি সম্ভবত রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এতে জলাতঙ্কে আক্রান্ত হয়ে শিয়ালটি সবাইকে কামড়াতে পারে। আক্রান্তরা দ্রুত ভ্যাকসিন নিলে ক্ষতি হবে না।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!