ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৮ ডিসেম্বর ২০২৩
রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ
ফাইল ফটো

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধা রাজুবালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। রাজুবালা উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামাণিকের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

রাজুবালার ভাই সুনীল কুমার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তার বোনকে তার ঘরে পাওয়া যাচ্ছিল না। তাকে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজির পর সকালে বোনকে বাড়ির পাশে পুকুর ভাসতে দেখেন প্রতিবেশীরা। এ সময় স্থানীয় মেম্বারের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। তার ধারণা, রাজুবালা রাতে পুকুরঘাটে এসে পানিতে পড়ে ডুবে যায়। 

Advertisement

দুর্গাপুর থানার এসআই মাহফুজুর রহমান বলেন, পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!