ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘নেতা বানানোর আশ্বাসে’ বাসে আগুন দেন ছাত্রদলকর্মী হৃদয়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ৬ ডিসেম্বর ২০২৩
‘নেতা বানানোর আশ্বাসে’ বাসে আগুন দেন ছাত্রদলকর্মী হৃদয়
ছবিতে ছাত্রদলকর্মী হৃদয়সহ গ্রেফতারকৃত তিনজন

চট্টগ্রামে ছাত্রদলের মশাল মিছিল থেকে বাসে আগুন দেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে নগর ডিবি পুলিশ। 

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির এডিসি (উত্তর) শেখ সাব্বির হোসেন।

এর আগে, সোমবার রাতে নগরের খুলশী ও চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. হৃদয়, মো. নাজির শরীফ ও মো. রায়হান।

Advertisement

পুলিশ জানায়, রোববার রাতে খুলশী থানার দামপাড়া এলাকায় ঝটিকা মশাল মিছিল বের করেন ছাত্রদলের ১০ থেকে ১২ জন কর্মী। মিছিলটি থেকে একটি বাসে আগুন দেওয়া হয়।

এডিসি শেখ সাব্বির হোসেন বলেন, ঘটনার পর সোমবার রাতে খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। মশাল মিছিল নিয়ে যাওয়ার সময় হাতে থাকা মশালটি চালকের আসন লক্ষ্য করে বাসের ভেতরে ছুঁড়ে মারেন হৃদয়। এতে চালক ও সহকারী দগ্ধ হন। একই সময় নাজির ও রায়হান পাথর ছুঁড়ে বাসের সামনের কাচ ভাঙচুর করে দ্রুত পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে হৃদয় জানান- নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে মশাল মিছিলের আয়োজন করেন খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক নুর আলম সোহাগ। মশাল মিছিল, ভাঙচুর-নাশকতা করতে পারলে হৃদয়কে খুলশী থানা ছাত্রদলের সহ-সভাপতি করা হবে বলে আশ্বাস দেন সোহাগ। এজন্য কয়েকজন কর্মী ও সহযোগীদের নিয়ে মিছিলটি বের করেন হৃদয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!