ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে নাশকতা মামলায় ২ ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ৪ ডিসেম্বর ২০২৩
লক্ষ্মীপুরে নাশকতা মামলায় ২ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতা মামলায় নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!