রোববারর বিকেল ৪টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), মোহাম্মদ ইউসূফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোহাম্মদ আবির (১৯) ও ঝাউতলা গাড়ির মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।
.png)
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে সৌদি আরবের নাগরিক আল হুদায়বি খালিদ মোহাম্মদের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বাবু গ্রুপের বাবুসহ ৬ জন। ব্যাগ নিতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা।
এ ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ। পরে বাবুসহ চারজনকে গ্রেফতার করা হয়। এছাড়া, গ্রুপের আরো দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে। গ্রেফতার বাবু ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাকে আদালতে তোলা হবে।