শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাশকতা মামলার আসামি নাহিদ হোসেনকে সদর জয়পুরহাট জেলার সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার থেকে গ্রেফতার করা হয়।
.png)
মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ নভেম্বর পঞ্চগড় থেকে পাথরবোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পুরানাপৈল রেল ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমিয়ে দেন চালক। এ অবস্থায় গ্রেফতারকৃত আসামি আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেনসহ আরো অনেকে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেন এবং ট্রাকে ইট পাটকেল ও পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। তাৎক্ষণিক ট্রাকচালক ও অন্য গাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
উপরোক্ত ঘটনার পর জয়পুরহাট সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হলে দুর্বৃত্তরা আত্মগোপন করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম ঐ মামলার এজাহারভুক্ত আসামি নাহিদ হোসেনকে জয়পুরহাট জেলার সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে গ্রেফতার করা হয়।