ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২১ নভেম্বর ২০২৩
খুলনায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার পাইকগাছা থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে ইমরান হোসেনকে অস্ত্র মামলার সঙ্গে থানার ৩১নং নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সকাল ৯টার দিকে পাইকগাছা থানা পুলিশের এএসআই মাসুদ করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়ার বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় ইমরানকে গ্রেফতার করে।

Advertisement

পুলিশ জানান, ইমরান হোসেন দীর্ঘদিন রাজধানী ঢাকায় পালাতক ছিলেন। তিনি গজালিয়ার মৃত শামসুর সরদারের ছেলে।

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইমরান ২০১৫ সালে পাইকগাছা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ৫ লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

তিনি আরো বলেন, তাকে এ সাজা মামলার সঙ্গে থানার ৩১নং নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!