ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানের চাতালে মিলল গৃহবধূর গলাকাটা লাশ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৩ ডিসেম্বর ২০২৩
ধানের চাতালে মিলল গৃহবধূর গলাকাটা লাশ
ঘটনাস্থল

নওগাঁর মহাদেবপুর উপজেলায় লাইলী বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছেন।

রোববার দুপুরে মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে ধানের চাতাল থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, শনিবার রাতে তাকে হত্যা করা হয়।

নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মজিবর রহমান মেয়ে এবং একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

Advertisement

জানা যায়, আব্দুর রহমান নামে এক ব্যক্তি মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে মেসার্স উজ্জ্বল চালকল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। সেখানে গত দুই মাস শ্রমিকের কাজ করতেন লাইলী বেগম এবং তার স্বামী আমজাদ হোসেনসহ কয়েকজন। শ্রমিকরা চাতালের আলাদা আলাদা ঘরে বসবাস করেন। সেখানে শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে লাইলী বেগমকে গলাকেটে হত্যা করা হয়। রোববার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করেন। পরে ঘরের দরজা খুলে দেখতে পান মেঝেতে লাইলী বেগমের লাশ পড়ে রয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!