ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতের ক্ষেতে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২২ নভেম্বর ২০২৩
বেতের ক্ষেতে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ
ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মানিক হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের উত্তরে একটি বেতের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক হোসেন পাশের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো সময় তাকে হত্যা করা হয়। 

Advertisement

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে মানিককে গলা কেটে  হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উন্মোচনে কাজ করেছে পুলিশ। 

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, ছায়া তদন্তের জন্য ঘটনাস্থলে গেছে তাদের একটি দল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!