ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে অটোচালককে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১ অক্টোবর ২০২৩
মধ্যরাতে অটোচালককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আমিনুল ইসলাম নামে এক অটোচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। তিনি স্থানীয় আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা গেছে, শনিবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোচালক আমিনুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, রাতেই অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটি চুরি হয়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!