শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে হত্যাকাণ্ড ঘটে। নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। ওই সময় মোবাইলে কে বা কারা ডেকে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে।
.png)
রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান জানান, রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদসপাতাল মর্গে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।