ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে নৈশ্য প্রহরীকে গলা কেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২৮ জুলাই ২০২৩
দিনাজপুরে নৈশ্য প্রহরীকে গলা কেটে হত্যা
ফাইল ফটো

দিনাজপুরের বিরল উপজেলায় জোনাকু চন্দ্র রায় নামে এক নৈশ্য প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজারে এ ঘটনা ঘটে। নিহত জোনাকু চন্দ্র রায় বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের বিশু রাম রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে বাজারের ২ নৈশ প্রহরীর একজন অন্যত্র চলে যান। সকালে দোকান খুলতে এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এক দোকানদার। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। 

তিনি বলেন, এটা হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!