ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। অভিযুক্ত সেই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বারাবাঁকির মিথওয়ারায় বাড়ি ওই তরুণীর। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তা জানতে পেরে তার বড় ভাই আপত্তি করেন। কিন্তু প্রাপ্তবয়স্ক বোন সে কথায় কান দেননি। এরপর রাগের মাথায় নিজের বোনকেই খুন করে সে।
.png)
ফতেহপুর পুলিশ জানিয়েছে, বাড়ির কাছেই কোনও একটি জায়গায় বোনের গলা কেটে খুন করে ভাই। এ কাজে সে ব্যবহার করে ধারাল অস্ত্র।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দাদাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে বোন যখন গোসল করতে যাচ্ছিলো, তখনই ভাই তার উপর হামলা করে। ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ফেলা হয়। তারপর কাটা মাথা নিয়ে ফতেহপুরের দিকে হাঁটা দেয় সে। খবর পেয়ে পুলিশ গ্রামের দিকে আসার সময় রাস্তায় ভাইকে গ্রেফতার করে।
বারাবাঁকির এএসপি (উত্তর) আশুতোষ মিশ্র বলেন, ‘মিথওয়ারা গ্রামে ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে তার বোনকে খুন করার অভিযোগ উঠেছে। বোনের সঙ্গে একই গ্রামের একই সম্প্রদায়ের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। তরুণীর বাবাও এই অভিযোগ করেছিলেন। রাগের মাথায় দাদা এই কাণ্ড ঘটান বলে মনে হচ্ছে।’