ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকাশ্যে বড় ভাইকে গলা কেটে হত্যা করলেন ছোট ভাই

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৯ জুলাই ২০২৩
প্রকাশ্যে বড় ভাইকে গলা কেটে হত্যা করলেন ছোট ভাই
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে জমিজমা বিরোধের জেরে কবির হাওলাদার নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাই সবুরের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজ উদ্দিন হাওলাদারের মেজো ছেলে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই সবুরের সঙ্গে কিছুদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

Advertisement

শনিবার সন্ধ্যায় জমি নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুর ক্ষিপ্ত হয়ে কয়েকজন লোক সঙ্গে নিয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন এবং গলা কেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনার তিব্র নিন্দা জানাই।

এ বিষয় কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!