ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২৯ জুলাই ২০২৩
ধামইরহাটে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ফাইল ফটো

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসাহাক আলী নামে একজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের ধানতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসাহাক আলী উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরে ধামইরহাট-পত্নীতলা সড়কের ধানতাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ইসাহাক আলী। স্থানীয়রা ইসাহাক আলীকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!